৮ মে ২০২৬

কক্সবাজারে ভূয়া এন এস আই আটক !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কক্সবাজারে ভূয়া এন এস আই আটক !

জাহেদুল ইসলাম, কক্সবাজার থেকে :কক্সবাজারের পেকুয়া উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর জুনিয়র কমিশন অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করার সময় নীলফামারী জেলার শচীন নাথ রায়ের পুত্র বিপুল চন্দ্র রায়কে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।

এসময় তার সহযোগি হিসাবে যশোর মনিরামপুর উপজেলার আবদুল কাদেরের ছেলে মোঃ ইলিয়াছ ও জলঢাকা উপজেলার মোঃ খয়রাত হোসেনের ছেলে রোকনুজ্জামানকে আটক করলেও জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।

এনএসআই পেকুয়ার দায়িত্ব পালনকারী কর্মকর্তা সুলেয়ামান মিয়ার অভিযোগের ভিত্তিতে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পেকুয়া চৌমহুনী থেকে ওই ভূঁয়া এনএসআইকে আটক করা হয়।

সুলেয়ামান মিয়া বলেন,সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি বলাবলি করলো এনএসআইয়ের অফিসার এসেছে পেকুয়ায়। বিষয়টি আমার কেমন জানি ভূঁয়া মনে হল। তাৎক্ষনিকভাবে ওই লোকগুলোর কাছে গিয়ে তাদের পরিচয় জানতে চাইলাম।তার মধ্যে বিপুল চন্দ্র রায় নামের একজন আমাদের জুনিয়র কমিশন অফিসার বলে পরিচয় দেন।বাকি দুইজন তার সহযোগি বলে পরিচয় দেন।আমি তাদের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে ভূঁয়া হিসাবে সনাক্ত করি।তাৎক্ষনিকভাবে পেকুয়া থানার ওসিকে বিষয়টি অবগত করি।তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।ওসি বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক বিপুল চন্দ্র রায় ভুঁয়া এনএসআই এবং জিজ্ঞাসাবাদের বিস্তারিত জানানো হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি