কক্সবাজারে প্রতারক ডিসি'র সন্ধান!

জাহেদুল ইসলাম কক্সবাজার থেকে :কক্সবাজার জেলা প্রশাসকের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার(২০ জুন)বিকেলে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ তাকে আটক করে।আটক যুবকের নাম মোঃ ইউনুছ(৩২)তিনি কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ড পাহাড়তলী এলাকার কবির আহমদের ছেলে। জানা যায় প্রতারণাকারী নিজেকে ডিসি হিসেবে পরিচয় দিয়ে গ্রামীণফোনের +৮৮০১৭১৫৪১৬২৯৭ মোবাইল নম্বরটি কক্সবাজারের জেলা প্রশাসক মো.কামাল হোসেনের ব্যক্তিগত মোবাইল নম্বর দাবি করে জনগণের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা চালায়।
অথচ নম্বরটি কক্সবাজারের জেলা প্রশাসকের নয়।যার দ্বরুন জনসচেতনতা সৃষ্টির লক্ষে গত শনিবার জেলা প্রশাসকের অফিসিয়াল সামাজিক মাধ্যম ফেইসবুকসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সতর্কবার্তা প্রচার করা হয়।যা দ্বারা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়। এ বিষয়ে যোগাযোগ করা হলে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এবং আটককৃত ব্যক্তিসহ প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের ব্যক্তিগত সহকারী আবুল মনজুর কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
আটকের সত্যতা নিশিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোঃফরিদ উদ্দিন খন্দকার বলেন,জেলা প্রশাসকের নামে প্রতারণার অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।এবং উক্ত ঘটনায় কারা জড়িত তাও অনুসন্ধান চলছে বলে জানান।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি