কক্সবাজারে অবৈধভাবে মালয়েশিয়াগামী ২৩ রোহিঙ্গা আটক !

কক্সবাজার থেকে সংবাদদাতা : কক্সবাজার শহরের দরিয়া নগর শুকনাছড়ি এলাকা থেকে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতিকালে ২৩ রোহিঙ্গাকে আটক করেছে সদর থানা পুলিশ। আটক রোহিঙ্গাদের মধ্যে ১১ জন নারী,সাত জন পুরুষ ও পাঁচটি শিশু রয়েছে।
মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাতে তাদের আটক করা হয়।স্থানীয়ররা জানান,দক্ষিণ কলাতলী এলাকার রাসেল,আনোয়ার,পশ্চিম বাহারছাড়া ১২ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলার কহিনুর আক্তারের বাড়ির পাশ্বস্ত্য ফয়েজ উল্লাহ প্রকাশ রং মেস্ত্রী ফজুর ছেলে শাহীন আরাফাত ঈমন(৩০)নামে অজ্ঞাত ৫/৬ জনের একটি মানবপাচারকারী দল প্রায় বেশ কয়েকজন রোহিঙ্গাকে জড়ো করে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতি নিচ্ছিল।
বিষয়টি জানতে পেরে শুকনাছড়ি এলাকার স্থানীয় জনগণ তাদের ধাওয়া করে। এসময় দালালসহ অনেকে পালিয়ে গেলেও ২৯ জনকে আটকে রাখা হয়।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে ।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত)মো:খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।ওসি বলেন,স্থানীয় একটি দালালের সিন্ডিকেট এসকল রোহিঙ্গাদের পাচারের উদ্দেশ্যে জমায়েতের খবর পেয়ে তাদের আইনের সহযোগিতায় উদ্ধার করতে সক্ষম হলেও পাচারে জড়িতরা পালিয়ে যায়।
উদ্ধার করা রোহিঙ্গাদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।এছাড়া পাচারে জড়িত স্থানীয় দালালরা পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি