কক্সবাজারে নতুন স্টেডিয়াম নির্মাণের সম্ভাব্যতা যাচাই
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

জাহেদুল ইসলাম, কক্সবাজার থেকে : এক লাখ ধারণ ক্ষমতার নতুন একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কক্সবাজারে এসেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
শুক্রবার দুপুরে তিনি প্রথমে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যান। সেখানে তিনি পুরো স্টেডিয়ামটি ঘুরে দেখেন। এরপর তিনি যান বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম। সেখানে স্টেডিয়ামটি ঘুরে ঘুরে দেখেন এবং বিভিন্ন খেলাধুলা উপভোগ করেন ও খেলোয়াড়দের সাথে কথা বলেন। তারপর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের বৈঠক করেন। এসময় তার সাথে কক্সবাজারের স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দিনসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি