৪ মে ২০২৬

কক্সবাজারে নিউজ টুয়েন্টিফোরের ৪র্থ জন্ম বার্ষিকী পালন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কক্সবাজারে নিউজ টুয়েন্টিফোরের ৪র্থ জন্ম বার্ষিকী পালন

জাহেদুল ইসলাম, কক্সবাজার থেকে : কক্সবাজারের দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের জন্মদিন পালিত হয়েছে।

রোববার সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন।এসময় তিনি বলেন,পর্যটন নগরী কক্সবাজারের নানা সমস্যা সম্ভাবনা নিয়ে নিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদনগুলো বেশ সাড়া জাগিয়েছে।

সাংবাদিক দীপক শর্মা দীপুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নিউজ টোয়েন্টিফোরের কক্সবাজার প্রতিনিধি ইসমত আরা ইসু। শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান।শাহাবাগ পাঠক সমাবেশের সভাপতি সাইফুদ্দিন বিজু।কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি বদিউল আলম,মিডিয়া ব্যক্তিত্ব নজরুল কবির, বিএফইউজে'র কেন্দ্রীয় সদস্য আয়াছুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

এছাড়াও অনুষ্ঠানে নিউজ টুয়েন্টিফোরের বর্ষপূর্তির শুভেচ্ছা জানাতে কক্সবাজারের বিভিন্ন গনমাধ্যমের কর্মীরা উপস্থিত হন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি