৫ মে ২০২৬

কক্সবাজারে ২ নম্বর সতর্ক সংকেত মানছে না টুরিস্টরা !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কক্সবাজারে ২ নম্বর সতর্ক সংকেত মানছে না টুরিস্টরা !
বাংলাপ্রস ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘আসানি’ দ্রুত শক্তি বাড়াচ্ছে। ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার গতি নিয়ে ভারতের অন্ধ্র ও ওডিশা উপকূলের দিকে এগোচ্ছে। রোববার (৮ মে) ঘূর্ণিঝড়টি কক্সবাজার থেকে ১১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে কক্সবাজারে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু তা উপেক্ষা করে পর্যটকরা সমুদ্রে নামছেন। সরেজমিনে সৈকত এলাকা ঘুরে দেখা যায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। তবে পর্যটকরা তা মানছেন না। হাজারো পর্যটক সমুদ্রস্নানে মগ্ন রয়েছেন। সৈকতে সতর্কতামূলক লাল পতাকা টাঙানো হলেও সেদিকে কারো খেয়াল নেই। লাইফগার্ড কর্মী জানিয়েছেন, ‘সমুদ্রে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত থাকায় আমরা কোনো পর্যটককে সমুদ্রের পানিতে নামতে দিচ্ছি না। তারপরও কিছু পর্যটক নির্দেশনা না মেনে গোসল করতে নামছেন, ট্যুরিস্ট পুলিশ তাদের তুলে দিচ্ছে।’ কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ‘ঘূর্ণিঝড় আসানির প্রভাব মোকাবিলায় ট্যুরিস্ট পুলিশ সজাগ রয়েছে। যে সমস্ত পর্যটকরা সমুদ্রের এদিক সেদিক ঘোরাঘুরি ও সমুদ্রে গোসল করতে নামছেন তাদের তুলে দেয়া হচ্ছে। এছাড়া পর্যটকদের সতর্কে মাইকিং করা হচ্ছে।’

আরো পড়ুনঃ রেলমন্ত্রীর পদত্যাগের দাবি টিআইবির

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের প্রধান আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড় আসানি কক্সবাজার উপকূল থেকে ১১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এটি ভারতের অন্ধ্র ও ওডিশা প্রদেশে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।’ বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি