৭ মে ২০২৬

কক্সবাজার সৈকতে ৬ জনের মরদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কক্সবাজার সৈকতে ৬ জনের মরদেহ উদ্ধার

জাহেদুল ইসলাম,কক্সবাজার থেকে :কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে আসা একটি মাছ ধরার ট্রলার থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এ সময় একজনকে জীবিত উদ্ধার করেছে লাইফ গার্ড কর্মীরা। এঘটনায় এখনো নিখোঁজ আছে আরো আটজন।

বুধবার ভোরে এ ঘটনা ঘটেছে।তবে নিহতদের কারো নাম পরিচয় পাওয়া যায়নি। তারা রোহিঙ্গা নাকি জেলে এটি নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজার টুরিস্ট পুলিশের এএসপি ফখরুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেছেন,মঙ্গলবার রাত ৩টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভাঙাচোরা একটি মাছ ধরার ট্রলার ভেসে আসার খবর পাওয়া যায়।

তিনি বলেন,পরে টুরিস্ট পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে ট্রলারটির আশপাশে চারটি মরদেহ ভাসমান অবস্থায় এবং আরো দু’টি মরদেহ ট্রলারের পাটাতনের ওপর থেকে উদ্ধার করেন। এরপর আরো একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।ধারণা করা হচ্ছে, সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি।এটি বাংলাদেশের না মিয়ানমারের সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি