৪ মে ২০২৬

কক্সবাজার শহরে ইয়াবা কারবারির আতঙ্ক এস আই আনসার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কক্সবাজার শহরে ইয়াবা কারবারির আতঙ্ক এস আই আনসার

জাহেদ,কক্সবাজার থেকে : কিছু পুলিশ সদস্য নিজ বাহিনীর ভাবমূর্তির উন্নয়ন ঘটিয়ে চলেছেন নিজস্ব মহিমায়। তাঁরই একজন এসঅাই আনছার উল্লাহ । তিনি বর্তমানে কক্সবাজার সদর মডেল থানায় পুলিশের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত রয়েছেন।

এই পর্যটন নগরীর সন্ত্রাসি, ছিনতাই, অস্ত্র উদ্ধার ও মাদক নির্মূলে তার ভূমিকা অনেক। দিন রাত অবিরত ছুটে চলছেন তিনি সন্ত্রাস ও মাদক নির্মূলের অভিযানে। মাদক সনাক্ত করনে তাঁর রয়েছে আলাদা অভিজ্ঞতা। বাতাসের ঘ্রানেই যেন বলে দিতে পারেন কোথায় মাদকের অবস্থান। আর এমনি করে তিনি কক্সবাজার শহরের বড় বড় মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে এসেছেন।

ফলশ্রুতিতে তিনি পেয়েছেন রেঞ্জ ও জেলা পুলিশ কর্তৃক নানা ধরনের স্বীকৃতি। সম্প্রতি পর্যটন শহরের অপরাধ দমনে জেলা পুলিশের সেরা কর্মকর্তার স্থান দখল করেছেন ধারাবাহিক ভাবে। অধিক পরিমান মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের গ্রেফতারের কারনে জেলার সেরা কর্মকর্তা হিসাবে মনোনিত হয়েছেন তিনি।

গত এক বছরে প্রায় শতাধিক মাদক ব্যবসায়ী ও সেবনকারী এসআই আনছারুলের নেতৃত্বে গ্রেফতার হয়েছে। মাদকের পাশাপাশি তিনি অস্ত্র,নারী পাচারকারী সদস্য গ্রেফতার করেছে। এছাড়া তিনি সদর মডেল থানায় নিযুক্ত হওয়ার পরে তার অভিযানে ভয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা যায়। মাদক উদ্ধারে তার খতিয়ান অনেক বড়।

এ সফলতার কারন জানতে চাইলে এসআই আনছার উল্লাহ জানান, যে কোন সফলতার জন্য নিজস্ব উদ্যোগ সব চেয়ে বেশি প্রয়োজন। দেশের প্রতি ভালবাসা মাদক বিরোধী অভিযানে আমাকে বেশি উদ্বুদ্ধ করে। মাদক, বাল্য বিবাহ, জঙ্গীবাদ এধরনের সকল সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ড নির্মুলে ব্যক্তি পর্যায় থেকে এগিয়ে আসতে হবে। সে যে কোন অবস্থান থেকেই হোক না কেন। তবেই আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে সক্ষম হবো। তাই আমি আমার অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছি।

এছাড়া কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্যার মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। শুধু তাই নয় বর্তমান পুলিশ সুপার স্যার অত্যন্ত বিচক্ষন এক ব্যক্তি। তার নির্দেশনায় সব কিছু সম্ভব হচ্ছে। পর্যটন শহরকে মাদকমুক্ত করার লক্ষে অভিযান চলবে।

অন্য দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদকের বিরুদ্ধে ঘোষিত যুদ্ধে অবদান রাখতেই কক্সবাজার সদর মডেল থানার ওসির নির্দেশে নিরলস ভাবে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন আনছার উল্লাহ ।

বিভিন্ন স্থানীয় সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছেন যে, মাদক চোরাকারবারিদের জন্য এস আই আনছার একটি আতঙ্ক। সে যেভাবে মাদকের বিরুদ্ধে লেগেছে তাতে আশা করা যায় এলাকায় শীঘ্রই মাদকের ভয়াবহতাঃ থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি