৮ মে ২০২৬

ককপিটে কেবল নারীরাই, নারী দিবসে ব্যতিক্রমী আয়োজন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ককপিটে কেবল নারীরাই, নারী দিবসে ব্যতিক্রমী আয়োজন
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্ব নারী দিবসে নারীদের মাধ্যমে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যেখানে পাইলট থেকে গ্রাউন্ড স্টাফ সবাই ছিলেন নারী। স্মার্ট এয়ারলাইনসের জানান দিতেই এমন আয়োজন বলে জানায় সংস্থাটি। শুক্রবার (৮ মার্চ) দুপুরে দাম্মামের উদ্দেশে ঢাকা ছেড়ে যায় বাংলাদেশ বিমানের নারীরা পরিচালিত বিশেষ ফ্লাইটটি। ফ্লাইটের ক্রুদের ব্রিফিং, চেক-ইন কাউন্টার, ফ্লাইট কভারেজ, কেবিন ক্রু এবং ককপিট ক্রু ছিলেন নারী। ফ্লাইটে পাইলট হিসেবে ফ্লাইট পরিচালনা করেন বিমানের সিনিয়র নারী ক্যাপ্টেন আলিয়া মাননান ও ফার্স্ট অফিসার ফারিহা তাবাসসুম। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে পুরুষ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমানভাবে দায়িত্ব পালন করছেন নারী কর্মকর্তা-কর্মচারীরা। এবার বিমান তার নারী কর্মীদের দক্ষতা ও পেশাদারিত্বের প্রতি সম্মান দেখিয়ে এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। বিমানের মানবসম্পদ বিভাগ সূত্র জানায়, বতর্মানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক প্রশাসন, মহাব্যবস্থাপক জনসংযোগ বিভাগ, প্রধান চিকিৎসা কর্মকর্তা, মহাব্যবস্থাপক গ্রাহক সেবা বিভাগের প্রধানের দায়িত্বে রয়েছেন নারী কর্মকর্তা। এ ছাড়াও ১৫ জন অভিজ্ঞ নারী পাইলট, প্রশিক্ষিত ও দক্ষ ৩৪৫ জন নারী কেবিন ক্রু ছাড়াও গ্রাউন্ড স্টাফ, নারী প্রকৌশলী, নারী প্রকৌশল ইনস্ট্রাকরসহ সংস্থাটির সব শাখায় রয়েছেন নারী কর্মকর্তা ও কর্মচারী। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসে পুরুষ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমানভাবে দায়িত্ব পালন করছেন নারীরা। কয়েকটি ক্ষেত্রে পুরুষের চেয়েও এগিয়ে আছেন নারীরা। স্মার্ট এয়ারলাইনস হিসেবে বিমানকে গড়ে তোলার ভিশন বাস্তবায়নে নারী কর্মকর্তা-কর্মচারীরাও উল্লেখযোগ্য অবদান রাখছেন। বিমানের নারী পাইলট, কেবিন ক্রু, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সর্বস্তরের নারীরা সমাজের নারীদের অনুপ্রেরণা জোগাচ্ছেন।’ নারী দিবসে বিমানের নারী কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে ঢাকা-দাম্মাম রুটে বিজি-৩৪৯ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় দুপুর আড়াইটায়।   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি