১৯ জুন ২০২৬

কিয়ারার বুকের ভাঁজে ‘একলা চলো রে’!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কিয়ারার বুকের ভাঁজে ‘একলা চলো রে’!

বাংলাপ্রেস ডেস্ক: কিয়ারা আদভানির কেরিয়ার বেশি দিনের না। তবে সাফল্য অবিশ্বাস্য রকমের। অভিনয় করেছেন বক্স অফিস কাঁপানো বেশ কয়েকটি সিনেমায়। আর পেয়েছেন অসামান্য জনপ্রিয়তাও।

এই সময়ে অবশ্য তাকে ঘিরে খুব বেশি বিতর্ক হয়নি। কেবল নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরিস’-এ অভিনয় করে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েছিলেন কিয়ারা। সেখানে তাকে ভাইব্রেটর দিয়ে স্বমেহন করতে দেখা গেছে।

এবার সেই নেটফ্লিক্সের কনটেন্ট ঘিরেই আবারও বিতর্কে জড়ালেন কিয়ারা। এবার তার বুকে আঁকা একটি ট্যাটু নিয়ে সমালোচনা হচ্ছে। কারণ সেখানে লেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি গানের লাইন। সেটা হচ্ছে- ‘একলা চলো রে’।

কিছু দিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কিয়ারা আদভানি অভিনীত সিনেমা ‘গিলটি’। সেখানে তিনি অভিনয় করেছেন একজন মিউজিশিয়ান চরিত্রে। যেখানে উঠে এসেছে যৌন হেনস্তার বিরুদ্ধে আলোড়ন তৈরি করা হ্যাশট্যাগ মিটু মুভমেন্টও।

এই মিটু মুভমেন্টের অংশ হিসেবেই নাকি রবী ঠাকুরের বিখ্যাত গানের লাইনটি ট্যাটু হিসেবে লেখা হয়েছে কিয়ারা আদভানির বুকে। সেই ছবি কিয়ারা নিজেই শেয়ার করেছেন টুইটে। যেখানে দেখা যাচ্ছে, তার বুকের ভাঁজে বাংলায় লেখা ‘একলা চলো রে’।

একজন অভিনেত্রীর বুকের ভাঁজে রবী ঠাকুরের কালজয়ী গানের কথা দেখে ক্ষুব্ধ রবীন্দ্রনাথ প্রেমীরা। অনেকেই বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় সমালোচনা করছেন। তবে কিয়ারা কিংবা ‘গিলটি’র প্রযোজক নেটফ্লিক্সের পক্ষ থেকে এই বিষয়ে কিছুই বলা হয়নি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি