৮ মে ২০২৬

কিশোরগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কিশোরগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

বাংলাপ্রেস ডেস্ক: কিশোরগঞ্জে সারবোঝাই একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের নীলগঞ্জ রেলস্টেশন এলাকায় ওই বগি লাইনচ্যুত হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি আবদুর রহমান বিশ্বাস জানান, সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের নীলগঞ্জ রেলস্টেশন এলাকায় ওই বগি লাইনচ্যুত হয়। এ কারণে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আখাউড়ায় খবর দেয়া হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন এসে মেরামতের কাজ করলেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানান ওসি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি