কিছু মানুষ পাকিস্তানকে এখনও তাদের প্রেমের জায়গায় রেখেছে: হানিফ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতি প্রেমের আবেগ কমিয়ে বাংলাদেশের প্রতি টান বাড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, কিছু মানুষ পাকিস্তানকে এখনও তাদের প্রেমের জায়গায় রেখেছে। শনিবার (২৫ মে) সকালে রমনার আই ই বি রমনা মিলনায়তনে বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রদ্ধার্ঘ সভা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মাহবুব উল আলম হানিফ বলেন, কিছু মানুষের কথা কাজে পাকিস্তানে যে আমরা ছিলাম সে বহিঃপ্রকাশ এখনও দেখা যায়। এই স্বাধীন দেশে বাস করে এখনও তাদের মাঝে পাকিস্তান প্রেম দেখা যায়। আবার কিছু মানুষের মাঝে আমাদের পাশের দেশের প্রতি এখনও প্রেমের আবেগটা রক্ষিত আছে দেখা যায়। আমাদের দেশটাকে ভালবাসছে কে? এত ত্যাগের বিনিময়ে আমাদের দেশ, আমাদের দেশের প্রতি টানটা কোথায়?
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এই দেশটাকে আমরা ভালবাসি। আমাদের প্রেম, আমাদের ভালবাসা, আমাদের আবেগ সব কিছুই আমাদের দেশকে কেন্দ্র করে হোক। দেশ ছাড়া আমাদের অন্য কারো প্রতি প্রেম ভালবাসা থাকতে পারে না। এটাই হোক আজকের অঙ্গীকার।
অনুষ্ঠানে কেপিআর (খুদে প্রতিভার রাজ্য) চিত্রশিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন হানিফ। এ সময় বক্তব্য রাখে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যাণয়ের সাবেক প্রো ভিসি অধ্যাপক মো. শাহিনুর রহমান।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি