৫ মে ২০২৬

কিছু কিছু দল ডিস্টার্ব করছে, আমরা লক্ষ রাখছি: মির্জা আব্বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০১:০৯ পিএম
কিছু কিছু দল ডিস্টার্ব করছে, আমরা লক্ষ রাখছি: মির্জা আব্বাস

 

বাংলাপ্রেস ডেস্ক: জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের অংশ না নেওয়ার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কিছু কিছু দল ডিস্টার্ব করছে। তবে তারা সব সময়ই এমনটা করে। আমরা লক্ষ্য রাখছি।


শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।


বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা আশা করছি, গণতান্ত্রিক উত্তরণের পথে আজকে একটা বড় অগ্রগতি হবে। কিছু কিছু দল ডিস্টার্ব করছে, আজকের অনুষ্ঠানে আসছে না। তারা সব সময়ই ডিস্টার্ব করবে। আমরা লক্ষ্য রাখছি।’

মির্জা আব্বাস বলেন, ‘সব দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরি হয়েছে। শেষ মুহূর্তে স্বাক্ষর অনুষ্ঠানে কারো না আসাটা ডিস্টার্বের অংশ।’


বিকাল ৪টায় জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে বিএনপি-জামায়াত, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংসদ ভবনে আসেন।

বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বেশ কয়েকজন নেতা অনুষ্ঠানে যোগ দেন।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি