৮ মে ২০২৬

খুলনায় রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলে ধর্মঘট চলছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
খুলনায় রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলে ধর্মঘট চলছে

বাংলাপ্রেস ডেস্ক : খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলে আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে। মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি প্রদানসহ ১১ দফা দাবিতে এ ধর্মঘট হচ্ছে। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ এ ধর্মঘট ডেকেছে।

ধর্মঘটের সমর্থনে গতকাল সোমবার সকালে ৯ পাটকলের শ্রমিকরা পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছেন।

গতকাল সোমবার সকাল ৯টার দিকে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা নিজ নিজ মিলের সামনে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা।

এ বিষয়ে প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন গণমাধ্যমকে বলেন, ‘পাটকলগুলোর শ্রমিকদের ৮ থেকে ১২ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। এর ফলে শ্রমিকরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। সন্তানদের লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছে। এ ছাড়া একাধিকবার মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও তা কার্যকর হয়নি।’

এ ব্যাপারে প্লাটিনাম জুট মিলের মহাব্যবস্থাপক গোলাম রব্বানী বলেন, ‘সিবিএ নেতাদের চিঠি দেওয়া হলেও তারা সাড়া দেননি। বিষয়টি বিজেএমসির প্রধান কার্যালয়কে অবহিত করা হয়েছে।’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি