৫ মে ২০২৬

খুলনায় বৃদ্ধাকে পরপর দুই ডোজ করোনার টিকা দেয়ার অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
খুলনায় বৃদ্ধাকে পরপর দুই ডোজ করোনার টিকা দেয়ার অভিযোগ
বাংলাপ্রেস ডেস্ক: খুলনায় জহুরা বেগম নামে ৭২ বছর বয়সী এক নারীকে পরপর দুই ডোজ করোনার টিকা দেয়ার অভিযোগ উঠেছে। নগরীর সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার নগর স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা তাকে দুইবার টিকা দিয়েছেন বলে অভিযোগ ওই নারীর। শনিবার (৭ আগস্ট) সকালে ওই নারী সংশ্লিষ্ট টিকা কেন্দ্রে যাবার পর প্রথম ডোজ টিকা গ্রহণ করেন। তিনি বের হওয়ার সময় পুনরায় স্বাস্থ্য কর্মীরা তাকে আরেক ডোজ টিকা দেন। তিনি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের অবহিত করলে ঘটনাটি জানাজানি হয়ে যায়। দুই ডোজ টিকা পাওয়া জহুরা বেগম বলেন, আমি এক চেয়ারে বসার পর আমাকে একটা টিকা দেয়। এরপর আরেক চেয়ারে গিয়ে বসি সেখানেও আমাকে টিকা দেওয়া হয়। তবে, খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে তারা ঘটনা সম্পর্কে অবহিত নয়। খুলনা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আবদুল্লাহ বলেন, আমরা খোঁজ নিচ্ছি। এ ধরনের কিছু ঘটে থাকলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি