খুলনায় বিএনপি অফিসে আগুন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্কঃ খুলনা নগরীর খালিশপুর বৈকালী এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ অক্টোবর) বিভাগীয় গণসমাবেশ চলার সময়ই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ সময় দলীয় কার্যালয়ে থাকা আসবাবপত্র, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাংচুর করা হয়। পরে কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে পুলিশ কিছু জানে না বলে জানিয়েছে।
এমনকি আগুন লাগলেও ফায়ার সার্ভিসকে কেউ ফোনও দেয়নি। এছাড়া সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও কেউ আগুন নেভাতে আসেনি। এদিকে, বিএনপি অগ্নিসংযোগের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
‘কারা বিক্রি করেছে জান্নাতের টিকিট, ভিডিও প্রমাণ আছে’: জামায়াত আমির
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি