৫ মে ২০২৬

খোলামেলা পোষাকেও ভাইরাল হচ্ছে না ঊরফি !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
খোলামেলা পোষাকেও ভাইরাল হচ্ছে না ঊরফি !
বাংলাপ্রেস ডেস্ক: ভাইরাল হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারও বাড়ছে। আজব ফ্যাশনের পোশাক পরে বিতর্কেও জড়াচ্ছেন। তবে লাভের লাভ কিছু হচ্ছে না উরফি জাভেদের। না পাচ্ছেন কোনও সিনেমায় সুযোগ, না জুটছে রিয়্যালিটি শো! উরফির কপাল খুলবে কবে? উরফির মাথায় বহুদিন ধরে ঘুরছে এসব চিন্তা। আর তাই দেরি না করে, উরফি দ্বারস্থ হলেন জ্যোতিষীর কাছে। আর তাঁর কথা মেনেই নাম বদলে ফেললেন উরফি। যে উরফি আগে লিখতেন উরফি, তিনি এখন থেকে লিখবেন উওরফি । নাম বদলে যাওয়ার পর উরফি থুড়ি উওরফি বললেন, ‘দেখি এবার যদি ভাগ্য বদলায়! যদি নতুন কাজের সুযোগ আসে।’ লখনউয়ে জন্ম উরফির। সেখানেই পড়াশোনা। ২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন। তারপর হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। ওয়েব সিরিজেও অভিনয় করেছেন উরফি। ‘বিগ বস OTT’ শোয়ের প্রতিযোগী ছিলেন তিনি। তবে এখন উরফির খ্যাতি সোশ্যাল মিডিয়া স্টার হিসেবেই। তাই প্রায় প্রতিদিনই এমন কিছু একটা করে দেন, যে গোটা সপ্তাহ উরফিকে নিয়েই মত্ত থাকে গুঞ্জন পাড়া। তর্ক-বিতর্ক থেকে ব্যঙ্গ-বিদ্রূপ, সবই হয়। তবে তা নিয়ে বিশেষ মাথা ঘামান না অভিনেত্রী। তিনি নিজের কাজেই মগ্ন থাকেন। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি