৫ মে ২০২৬

‘খোলামেলা’ ছবি নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
‘খোলামেলা’ ছবি নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক: বেশ কয়েকমাস ধরে প্রেক্ষাগৃহে নেই নুসরাত ফারিয়া। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের ঠিকই মাতিয়ে রাখছেন তিনি। ইনস্টাগ্রাম, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নিজের খোলামেলা ছবি প্রকাশ করে নানা আলোচনার জন্ম দিয়েছেন। তবে এরমধ্যে নেতিবাচক মন্তব্যই বেশি।

বছরের শুরু থেকেই ফারিয়া খোলামেলা পোশাকের কারণে বহুবার বিতর্কের সম্মুখীন হয়েছেন। গত ৩ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে সোনালী রঙয়ের বিকিনি পরা একটি ছবি পোস্ট করেছেন তিনি। সে ছবির মন্তব্যের বেশিরভাগই ছিল নেতিবাচক। তার শারীরিক অভিব্যক্তি ও বিকিনি লুকের নানা দিক তুলে ধরেছেন নেটিজেনরা।

তবে নেটিজেনদের এসব মন্তব্যে একদমই বিচলিত নন নুসরাত ফারিয়া। তিনি বলেন, আমি যাই করি, মানুষ সেখানে কিছু না কিছু খোঁজে। কারো কাছে ভালো লেগেছে, আবার কারো কাছে আপত্তিকর লেগেছে; এটা আমি সহজভাবে নিয়েছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের এখন কনজারভেটিভ থাকার সময় না।’

ফারিয়া বলেন, আমাদের দেশের মেয়েরা এখন পিছিয়ে নেই। তারা ‘মিস ওয়ার্ল্ড’, ‘মিস ইউনিভার্স’, ‘মিসেস ওয়ার্ল্ড’-এর মতো বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করছে। আমরা যদি এখনো আগের ওই মেন্টালিটির মধ্যে বন্দি থাকি, তাহলে দিনের পর দিন আমাদের দিয়ে কিছুই হবে না। আমার মনে হয় এখন ফ্রেক্সিবিলিটির সময়। আমার ওই ছবিটার ছাড়ার পর জানতে পেরেছি ওটা পোস্ট করা ঠিক হয়নি। কাউকে হার্ট করার ফিলিং ছিল না।

ফারিয়া বর্তমানে ব্যস্ত ওপার বাংলার একটি চলচ্চিত্র নিয়ে। ‘ভয়’ শিরোনামের এ সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা রাজা চন্দ। এ ছবিতে ফারিয়ার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা অঙ্কুশ হাজরা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি