৬ মে ২০২৬

খোলা হয়েছে মনিটরিং সেল, সার্বক্ষণিক তদারকি করছেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
খোলা হয়েছে মনিটরিং সেল, সার্বক্ষণিক তদারকি করছেন প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস ঢাকা: ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ‘দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ মনিটরিং সেল’ নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি মনিটরিং সেল খোলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম। তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনা। ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ২৪ ঘণ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ মনিটরিং সেল নামে একটি মনিটরিং সেল খোলা হয়েছে। প্রধানমন্ত্রী মাঠপর্যায় থেকেও তথ্য নিচ্ছেন। প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও অন্যান্য সরকারি দপ্তরকে সার্বক্ষণিক বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন। সবাইকে সেলের হটলাইন নম্বরের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এগুলো হলো: ০১৭৬৯-০১০৯৮৬, ০২-৫৫০২৯৫৫০ ও ০২-৫৮১৫৩০২২। ফ্যাক্স নম্বর ০২-৯১০২৪৬৯। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি