খোলা চুল আর মিষ্টি হাসিতে আইফোন ১৭ হাতে ফারিণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার ভিন্ন এক মুডে ভক্ত-অনুরাগীদের সামনে হাজির হলেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব থাকা এই তারকা সম্প্রতি আইফোন ১৭ হাতে পাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ছবিটি ঘিরে ইতোমধ্যে ভক্তদের মন্তব্যের ঝড় উঠেছে। একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ, হাসিটা অনেক সুন্দর লাগছে।’ আরেকজনের কথায়, ‘টাকা নেই বলে আজ কিনতে পারলাম না।’
উল্লেখ্য, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। মায়ের ইচ্ছায় অভিনয় শুরু করা এই অভিনেত্রী ২০১৮ সালে বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে কাজ করেন। একই বছরে ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া তার অভিনীত ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি

আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি