৫ মে ২০২৬

খোকাকে দেশে ফেরাতে সরকারের সহায়তা চাইলেন ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
খোকাকে দেশে ফেরাতে সরকারের সহায়তা চাইলেন ফখরুল

রাজনীতি ডেস্ক : নিউইয়র্কের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল শুরুর আগে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, তিনি (সাদেক হোসেন খোকা) বলেছেন যে, দেশের মাটিতেই যেন তার কবর হয়। আজকেও তার ছেলে সকালবেলা ফোন করে বলেছে, তার বাবার এই এক ইচ্ছা আমরা পূরণ করতে চাই। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে যে, তিনি যেন দেশে ফিরতে পারেন, সেই ব্যবস্থা তাদের গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি।

১৮ অক্টোবর থেকে নিউ ইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে তার চিকিৎসা চলছে। খোকার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ২০১৭ সালে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে তার এবং পরিবারের কয়েকজন সদস্যের কোনো পাসপোর্ট সরকার দেয়নি।

মির্জা ফখরুল বলেন, সাদেক হোসেন খোকা দুরারোগ্যে ক্যান্সারে ভুগছেন। চিকিৎসার জন্য তিনি বিদেশে অবস্থান করছেন। আমি নিউইয়র্কে গিয়ে কয়েকবার তার সঙ্গে দেখা করেছি। তিনি বলেছেন, যদি অসুস্থ না থাকতেন, প্রতি সপ্তাহে মনিটর করতে ডাক্তারের কাছে যেতে না হতো, তাহলে দেশে গিয়ে জেলে যেতাম, মানুষের সঙ্গে থাকতাম।

বিএনপি মহাসচিব বলেন, শুধু সাদেক হোসেন খোকা নন, আমাদের অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, অনেকেই শেষ পর্যায়ে চলে এসেছেন। আমাদের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অত্যন্ত অসুস্থ, শাহজাহান সিরাজ অসুস্থ। এভাবে দেখবেন, চারদিকে আমাদের যারা বয়স্ক মানুষ আছেন, তারা অসুস্থ হয়ে পড়ছেন দেশের এ অরাজক অবস্থার কারণে।

এদিকে , বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার পরিবার ‘ট্রাভেল পারমিট’র (পাসপোর্টের বিকল্প হিসেবে ভ্রমণের সাময়িক অনুমতিপত্র) জন্য আবেদন করলে সেখানে থাকা বাংলাদেশ কনস্যুলেট প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। রোববার দুপুরে ফেসবুকে এক পোস্টে প্রতিমন্ত্রী একথা জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি