৫ মে ২০২৬

খোকা দেশে ফিরলে মানবিক দৃষ্টিতে দেখা হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
খোকা দেশে ফিরলে মানবিক দৃষ্টিতে দেখা হবে

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে দেশে নিয়ে আসার জন্য সহায়তার আশ্বাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। দেশে আসার পর তার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে বলে জানান তিনি।

রোববার (৩ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ফেসবুকে এক পোস্টে এসব কথা উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে শাহরিয়ার আলম বলেন, “নিউইয়র্কে সাদেক হোসেন খোকার পরিবার ‘ট্রাভেল পারমিট’-এর জন্য আবেদন করলে আমাদের মিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি এবং তার স্ত্রীর যেহেতু পাসপোর্ট নেই, সেহেতু আন্তর্জাতিকভাবে অন্য দেশ থেকে নিজের দেশে ফেরার এটাই একমাত্র ব্যবস্থা।”

নিউ ইয়র্কের কনস্যুলেটে এই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে বলে তিনি এও কথাও উল্লেখ করেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘‘সাদেক হোসেন খোকা এবং তার স্ত্রীর নামে মামলা আছে, গ্রেফতারি পরোয়ানাও থাকতে পারে (আমি নিশ্চিত নই)। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে যা জেনেছি, তাদের আগমনের পর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে।’

কিডনির ক্যানসারে আক্রান্ত সাদেক হোসেন খোকার স্বাস্থ্যের অবস্থা সোমবার (২৮ অক্টোবর) থেকে অবনতি হয়েছে। তিনি নিউ ইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে বহু দিন ধরে চিকিৎসা করাচ্ছেন। ২০১৪ সালের ১৪ মে চিকিৎসার জন্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে যান তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি