খল অভিনেতা গাঙ্গুয়া আইসিইউ'তে ভর্তি
বিনোদন ডেস্ক : অভিনেতা জায়েদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন-বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা পারভেজ গাঙ্গুয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাকে আইসিইউ'তে রাখ হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১১টার দিকে স্ট্রোক করলে তার ডান পাশ অবশ হয়ে যায়। প্রথমে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হৃদরোগে আক্রান্ত হলে গাঙ্গুয়াকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
এদিকে, পারভেজ গাঙ্গুয়ার মেয়ে গতকাল ফেসবুকে তার বাবার জন্য দোয়া চেয়ে লিখেছেন, 'আমি পারভেজ গাঙ্গুয়ার মেয়ে সবার কাছে আব্বুর জন্য দোয়া চাইছি। আমার আব্বু হসপিটালে এডমিট, এখন ব্রেইন ইটার্নাল ব্লিডিং হয়েছে। প্লিজ প্রে ফর হিম।'
গাঙ্গুয়া প্রথমে মঞ্চে অভিনয় শুরু করেন। পরে অভিনেতা জসীমের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন। তার কাছেই ফাইট শেখেন। গাঙ্গুয়া অভিনীত ‘রাজা বাবু’ সিনেমাটি সর্বশেষ মুক্তি পায়। ‘তোকে ভালো বাসতেই হবে’, ‘আত্মগোপন, ‘পাপের প্রায়শ্চিত্ত’সহ অসংখ্য চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন তিনি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি