২৩ জুন ২০২৬

‘খেতে নয়, কচুরিপানা নিয়ে গবেষণার কথা বলেছি’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
‘খেতে নয়, কচুরিপানা নিয়ে গবেষণার কথা বলেছি’

বাংলাপ্রেস ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যের ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানিয়েছেন, সোমবার একটি অনুষ্ঠানে তিনি কচুরিপানা নিয়ে গবেষকদের গবেষণা করতে বলেছেন, কচুরিপানা খেতে বলেননি। তার বক্তব্য কিছু কিছু গণমাধ্যম বিকৃতভাবে উপস্থাপন করেছে বলেও দাবি করেন মন্ত্রী।

মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাশেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কচুরিপানার বিষয়ে আমার কৃষি গবেষকদের বলেছি। কাউকে কচুরিপানা খাওয়ার জন্য আমি কখনো বলিনি। আমি বাঙালি, এই বাংলার মানুষ। আমি কীভাবে কচুরিপানা খাওয়ার কথা বলি। তাহলে আমি কি কচুরিপানা খাই, আপনারাই বলেন। আমি আমার গবেষকদের গবেষণা করতে বলেছি। গবেষণা তো কতকিছু নিয়েই করা যায়। আমি শুধু কচুরিপানা নয়, কাঁঠাল ছোট করার বিষয়েও গবেষণা করতে বলেছি।’

মন্ত্রী বলেন, ‘মিডিয়ার অবাধ স্বাধীনতা আছে, কিন্তু সেটা যেন শুদ্ধ চর্চা হয়। আমি আশা করি প্রিয় সাংবাদিকরা দয়া করে এই বিষয়টি ভবিষ্যতে খেয়াল রাখেন। কারণ স্বাধীন সাংবাদিকতা মানে যা খুশি তা লিখে দেয়া নয়। সবাই যেন বিষয়টি বুঝেশুনে লিখি।’

এম এ মান্নান বলেন, ‘বাংলাদেশের কেন্দ্রীয় রূপান্তর কৃষিতেই হয়েছে। ওখান থেকে অন্যান্য ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। কৃষিসহ অন্য ক্ষেত্রে গবেষণা আরও বাড়ানোর তাগিদ দিয়েছি। এরপর হাসতে হাসতে রসিকতা করে আমি গবেষকদের বললাম, আর কচুরিপানা কিছু করা যায় কি না দেখেন। পাশ থেকে একজন গবেষক বললেন, 'কচুরিপানা গরু খায় স্যার’। তখন গবেষকদের কচুরিপানা নিয়ে গবেষণা করতে বলেছি, আমি আবারও বলছি কাউকে খাওয়ার জন্য বলিনি।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি