৮ মে ২০২৬

খেঁজুরের বদলে বরই দিয়ে ইফতার করার পরামর্শ দিলেন শিল্পমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
খেঁজুরের বদলে বরই দিয়ে ইফতার করার পরামর্শ দিলেন শিল্পমন্ত্রী
বাংলাপ্রেস ঢাকা: রোজায় খেঁজুরের বদলে বরই, পেঁয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ দিলেন শিল্পমন্ত্রী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। অর্থনীতি ভালো আছে বলেই বিভিন্ন এলাকায় রমজানে ডিম, মুরগী, মাংসসহ কয়েকটি পণ্য কম দামে ফেরি করবে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। জেলা প্রশাসক সম্মেলন বাজার নিয়ন্ত্রণ ও মজুদদারি বন্ধে নানা পরামর্শ দিয়েছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে নিজ নিজ মন্ত্রণালয়ের অবস্থান ও পরামর্শ তুলে ধরেন অর্থ, পরিকল্পনা, শিল্প-বাণিজ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। সোমবার (৪ মার্চ) সকালের অধিবেশনে প্রায় দেড় ঘণ্টার বেশি বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের বিভিন্ন নির্দেশনা ডিসিদেরকে জানান অর্থমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিত ইতিবাচক। দেশে পণ্যের মজুদ রয়েছে, তাই বাজারে স্বস্তি দিতে ডিসিদের তদারকির নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী ও বাণিজ্য প্রতিমন্ত্রী। রমজানে দাম না কমলে আপেল, খেজুরের বদলে ইফতারে বরই, পেয়ারা খাওয়ার পরামর্শ দেন শিল্পমন্ত্রী। এর আগে, জেলা প্রশাসকদের সাথে বৈঠক করেন মৎস ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। অধিবেশন শেষে তারা বলেন, ডিসিরা সবাই নিত্যপণ্যের উচ্চদাম নিয়ন্ত্রণে আনতে সরকারের পরিকল্পনা ও নির্দেশনা চেয়েছেন। চার দিনব্যাপী ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন অধিবেশনে পরিকল্পনা, বেসামরিক বিমান ও পর্যটন, ধর্ম ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি