৬ মে ২০২৬

খেলতে চাইলে ক্ষমতা ছেড়ে রাস্তায় আসুন: মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
খেলতে চাইলে ক্ষমতা ছেড়ে রাস্তায় আসুন: মির্জা ফখরুল
বাংলাপ্রেস ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর মাধ্যমে হয়রানি করে বিএনপিকে থামানো যাবে না। ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে তিনি বলেন, খেলতে চাইলে ক্ষমতা ছেড়ে রাস্তায় আসুন। শুক্রবার (৪ আগস্ট) নয়া পল্টনে বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেয়ায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে দলটি। ঢাকা ছাড়াও সারাদেশে জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন জনপ্রিয় নেতা। যার নেতৃত্বে দেশের গণতান্ত্রিক আন্দোলন যৌক্তিক পর্যায়ে এগিয়ে যাচ্ছে। ঠিক সেসময় এ ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে একটি ফরমায়েসি রায় দিয়েছে। শুধু তারেক রহমান নয়, তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধেও রায় দিয়েছে। মির্জা ফখরুল বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সংকট এটা শুধু বিএনপির একার নয়, পুরো জাতির সংকট। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। কারাগারে পাঠিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আমাদের থামাতে পারবেন না। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত কী বলল সেটি ভাবার আমাদের কোনো দরকার নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের দরকার এদেশের মানুষ। এদেশের মানুষ সরকারকে বার্তা দিয়েছে যে, তাড়াতাড়ি বিদায় হও। আর সময় নেই। এরা দেশটাকে কোথায় নিয়ে গেছে? এদেরকে চলে যেতেই হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান সমাবেশে সভাপতিত্ব করেন। এসময় আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের সিনিয়র নেতারা। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি