৪ মে ২০২৬

খেলার পর তামিমের কাছে ছুটে এসেছিলেন হাথুরুসিংহে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
খেলার পর তামিমের কাছে ছুটে এসেছিলেন হাথুরুসিংহে

বাংলাপ্রেস অনলাইন: বাংলাদেশ ক্রিকেটের সাবেক কোচ হাথুরুসিংহের অধীনেই গতকাল শনিবার এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। ক্ষণে ক্ষণে বদলাল ম্যাচের রং। শেষ মুহূর্তে যখন তামিম ইকবাল ভাঙা হাত নিয়ে আবারও ব্যাটিংয়ে নামলেন, ম্যাচ চলে এল বাংলাদেশের নিয়ন্ত্রণে। পুরো ম্যাচে আর মাথা তুলত পারেনি লঙ্কা। এটাই ক্রিকেটের 'মাইন্ড গেম'। তামিম ইকবাল এবং অধিনায়ক মাশরাফি এই খেলা এমন একজনের বিরুদ্ধেই খেললেন, সেই চন্দিকা হাথুরুসিংহে মাইন্ড গেম খেলতে সবচেয়ে পটু।

তামিম মাঠে নামায় মানসিকভাবে যে ধাক্কাটা খেয়েছিল লঙ্কান ক্রিকেটাররা, সেটা আর কাটিয়ে উঠতে পারেনি। ম্যাচ শেষে অভিনন্দনের বন্যায় ভাসতে থাকা তামিমকে অভিনন্দন জানাতে ভুলেননি হাথুরুসিংহে। প্রিয় শিষ্যের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা যায় শ্রীলঙ্কার প্রধান কোচকে। হাথুরু এর আগেও ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় তামিমকে অভিনন্দন জানিয়েছিলেন। সেই ওয়ানডে সিরিজে জোড়া সেঞ্চুরি করেছিলেন তামিম।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি