৬ মে ২০২৬

খাশোগি খুনের খবর রুখতে অ্যামাজন কর্তার ফোন হ্যাক করেছিল সৌদি সরকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
খাশোগি খুনের খবর রুখতে অ্যামাজন কর্তার ফোন হ্যাক করেছিল সৌদি সরকার

বিদেশ ডেস্ক: সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগির খুনের ঘটনার তদন্ত বন্ধ করানোর জন্য মার্কিন দৈনিক ‘দ্য ওয়াশিটংন পোস্ট’-এর মালিক ‘অ্যামাজন’-এর সিইও জেফ বেজোসের মোবাইল ফোন হ্যাক করানো হয়েছিল। সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের নির্দেশে। গত বছর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটেই খুন হন সাংবাদিক জামাল খাশোগি।

কারা তাঁর ফোন কেন হ্যাক করেছিল, জানার জন্য বেজোস যে তদন্তকারীদের নিয়োগ করেছিলেন, তাঁদের প্রধান গাভিন দ্য বেকার একটি ওয়েবসাইট ‘দ্য ডেলি বিস্ট’-এ তাঁর লেখায় এ কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘এটা স্পষ্ট, এমবিএস (সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের নামের তিনটি আদ্যক্ষর) ওয়াশিংটন পোস্টকেই তাঁর সবচেয়ে বড় শত্রু মনে করেছিলেন। তাই সৌদি সরকারই বেজোসের ফোন হ্যাক করিয়েছিল, অ্যামাজন-কর্তার গোপন খবরাখবর জানতে।’’

বেজোসের মোবাইল ফোন থেকেই হ্যাকাররা বার করে এনেছিলেন অ্যামাজন-কর্তার বিবাহবহির্ভুত সম্পর্কের গোপন ছবি ও চিঠিচাপাটি। প্রকাশ করার জন্য সে সব তুলে দেওয়া হয়েছিল ‘এনকোয়ারার’ নামে একটি মার্কিন ম্যাগাজিনের হাতে। খাশোগি হত্যার তদন্ত রিপোর্ট বন্ধ করানোর জন্য সেই ম্যাগাজিনের তরফে হুমকি ফোন গিয়েছিল বেজোসের কাছে।

ওয়াশিংটন পোস্টের মালিক বেজোসকে বলা হয়েছিল, খাশোগি হত্যার পিছনে কারা তা খুঁজে বের করার দরকার নেই। ওই সম্পর্কিত খবর বেরলে বেজোসের বিবাহবহির্ভুত সম্পর্কের গোপন ছবি ও চিঠিচাপাটি প্রকাশের হুমকি দেওয়া হয়। বেকার লিখেছেন, ‘‘বেজোস পিছিয়ে যেতে রাজি হননি। তখন তাঁর ব্যক্তিগত জীবনের গোপন ছবি ও চিঠিচাপাটি ছাপিয়ে দেওয়া হয় ওই ম্যাগাজিনে।’’ তবে খাশোগি খুনে যুবরাজ সলমনের জড়িত থাকার অভিযোগ অবশ্য সৌদি সরকারের তরফে অস্বীকার করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি