৯ আগস্ট ২০২৬

খামেনির পর এবার টার্গেট পেজেশকিয়ান: তেহরানে প্রেসিডেন্টের দপ্তরে হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৮:৪০ এএম
খামেনির পর এবার টার্গেট পেজেশকিয়ান: তেহরানে প্রেসিডেন্টের দপ্তরে হামলা


বাংলাপ্রেস ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর এবার প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানকে টার্গেট করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র বাহিনী।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের রাজধানী তেহরানে প্রেসিডেন্টের দপ্তরে হামলা চালিয়েছে।

মঙ্গলবার টেলিগ্রামে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী আইডিএফ বলেছে, প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে দফায় দফায় বোমা ফেলা হয়েছে।

বোমা আঘাত হেনেছে একটি সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং ইরানের শাসকগোষ্ঠীর আরেকটি গুরুত্বপূর্ণ কম্পাউন্ডে।

ইসরায়েলি সেনারা জানিয়েছে, তেহরানের যে সুরক্ষিত কম্পাউন্ডে পেজেকশিয়ানের দপ্তর, খামেনির কার্যালয়ও সেখানেই ছিল।

গত সপ্তাহান্তে খামেনি তার নিজ কম্পাউন্ডেই নিহত হন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায়।

খামেনির সঙ্গে নিহত হয়েছিলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী, জাতীয় প্রতিরক্ষা পরিষদের প্রধান, সেনাবাহিনীর চিফ অফ স্টাফ,এবং ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর’ (আইআরজিসি)-এর প্রধানের মতো শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

এ পরিস্থিতিতে ইসরায়েল ইরানের প্রেসিডেন্ট পেজেকশিয়ানকে নিশানা করে হামলা চালিয়ে দেশটিকে নেতৃত্বহীন করার পরিকল্পনা নিয়েছে বলেই মনে করছেন সামরিক পর্যবেক্ষকরা।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি