১৯ জুন ২০২৬

খালেদার জামিনে পর্দার আড়ালে কিছু হচ্ছে না: কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
খালেদার জামিনে পর্দার আড়ালে কিছু হচ্ছে না: কাদের

বাংলাপ্রেস ডেস্ক: দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের ব্যাপারে পর্দার আড়ালে কিছু হচ্ছে না বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ব্যাপারে বিএনপি মহাসচিব ফোন করতে পারেন এবং এটা নিয়ে লুকোচুরির কিছু নেই বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গত শুক্রবার ওবায়দুল কাদের জানান, খালেদা জিয়ার জামিনের ব্যাপারে বিএনপি মহাসচিব তার সঙ্গে ফোনে কথা বলেছেন। বিষয়টি মানবিক বিবেচনায় দেখতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন। তবে এই ফোনালাপের ব্যাপারে সাংবাদিকদের সামনে মুখ খুলতে রাজি হননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার জামিনের জন্য পুনরায় উচ্চ আদালতে আবেদনের প্রস্তুতি নেয়া হচ্ছে। পাশাপাশি প্যারোলে মুক্তির ব্যাপারেও রয়েছে গুঞ্জন। তবে সরকারি দলের নেতারা বলছেন, খালেদা জিয়া অপরাধ স্বীকার করে প্যারোলে মুক্তির আবেদন করতে পারেন। যদিও বিএনপি নেতারা বলছেন, প্যারোলে নয়, জামিন আবেদন করবেন খালেদা জিয়া।

সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, বেগম খালেদা জিয়ার জামিনের জন্য প্যারোলের আবেদন করলে শর্ত বিবেচনায় বিষয়টি ভাবা হবে। খালেদার জামিন নিয়ে বিএনপি দ্বিমুখী আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি মহাসচিব তার চেয়ারপারসনের মুক্তির বিষয়ে আলোচনা করতে ফোন করতেই পারে, এতে লুকোছাপার কিছু নেই।'

খালেদার জামিন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, 'এটা দুর্নীতির মামলা, রাজনৈতিক নয়, তাই সরকারের কিছু করা নেই। তবে প্যারোলের আবেদন করলে প্যারোলের শর্ত বিবেচনা করে বিষয়টি ভাবা হবে।’ মানবিক দিকটি আদালত দেখবে কি না সেটা আদালতের বিষয় বলেও জানান ক্ষমতাসীন দলের এই মুখপাত্র।

এদিকে সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত কোনো আবেদন আসেনি। খালেদা জিয়ার মুক্তি বা প্যারোল সম্পূর্ণ আদালতের এখতিয়ার, এ বিষয়ে সরকারের কিছু করার নেই বলেও জানান মন্ত্রী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি