খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিকালে সংবাদ সম্মেলন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করবে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার বিকেল ৩টায় এভারকেয়ার হাসপাতালের সপ্তম তলায় কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনে হওয়ার কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার রাতে এসব তথ্য জানান।
তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা সংবাদ সম্মেলনে করবেন শুক্রবার।
বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হবে।
গত ১০ জুন গভীর রাতে হৃদরোগের সমস্যা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরে এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি রিং পরানো হয়। যদিও তার হৃৎপিণ্ডে আরও দুটি ব্লক ধরা পড়ার কথাও জানিয়েছিলেন চিকিৎসকরা।
হার্টে রিং পরানোর পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এর মধ্যে তার ওষুধেও কিছুটা পরিবর্তন করা হয়েছে। কিন্তু তার পুরাতন রোগগুলো এখনও ওঠা-নামার মধ্যে আছে। সেগুলো একটা স্থিতিশীল অবস্থায় না আসা পর্যন্ত তার বাসায় ফেরা অনিশ্চিত।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি