‘খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে’
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সরকার বিএনপি চেয়ারপারসনকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন সংরক্ষিত আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা।
তিনি বলেন, খালেদা জিয়াকে সরকার ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে।
রবিবার (২১ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ পাঠিয়ে চিকিৎসার দাবিতে বিএনপির এমপিদের মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, দেশে আইনের শাসন থাকলে খালেদা জিয়া এমনিতেই জামিন পেতেন। এখনও ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় সরকার খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারে। আইনমন্ত্রী যে ব্যাখ্যা দিচ্ছেন, তা সর্বৈব মিথ্যা অপব্যাখ্যা।
বিএনপির আরেক সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, আমরা সংসদে বলেছি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব। সরকারের কর্মকাণ্ডে মনে হচ্ছে, বিএনপি সংসদে থাক বা না থাক, তাতে তাদের কিছু যায় আসে না।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন হারুন অর রশিদ, উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, জিএম সিরাজ, মোশারফ হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি