১৯ জুন ২০২৬

খালেদা জিয়ার জন্য জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে দোয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:৩৫ পিএম
খালেদা জিয়ার জন্য জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে দোয়া

বাংলাপ্রেস ডেস্ক:   বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের জন্য দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) বিকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটির নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়-ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার প্রয়োজনীয়তা এবং দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা  হয়।

বৈঠক থেকে জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করা হয়। একই সঙ্গে তাদের আশু আরোগ্যের জন্য সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীর নিকট দোয়ার আবেদন জানানো হয়।

এছাড়া জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) বাস্তবায়নের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টির জন্য প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠানসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনরত ৮ দলের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের ৭টি বিভাগীয় শহরে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।

এছাড়া, আগামী ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনের প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি