খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হকের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট জেলা মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সকাল ১০টার দিকে নিউমোনিয়া ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার বিকেলে শারীরিক অবস্থা খারাপ হলে হলে তিনি সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তবে তার শরীরে করোনাভাইরাস ছিল কিনা তা জানা যায়নি। এরপর বুধবার রাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
২ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
৩ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি