৫ মে ২০২৬

খালেদা জিয়ার শরীরের বাঁ দিক অচল হয়ে পড়েছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
খালেদা জিয়ার শরীরের বাঁ দিক অচল হয়ে পড়েছে

বাংলাপ্রেস ডেস্ক : দীর্ঘদিন ধরে কারাবন্দি অবস্থায় থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অপূরণীয় ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, যে ড্যামেজ বেগম জিয়ার হচ্ছে, সেটা আর ফিরে আসবে না। তার বাঁ হাত; বাঁ সাইডটা প্যারালাইজড।

বিএনপি মহাসচিব আরো বলেন, বিএনপি চেয়ারপারসন কারও সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতে পারেন না। অথচ পিজির পরিচালক বলছেন- তিনি ভালো আছেন, আগের চেয়ে এখন ভালো। ধিক্কার দেই আমি জ্ঞানহীন এই মানুষদের। যারা সত্যকে গোপন করে, তাদের এখানে থাকার অধিকার নেই।

শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত এক গোলটেবিল সভায় তিনি একথা জানান। এছাড়াও, বেগম জিয়াকে মুক্ত করতে বিএনপির শরীক দলগুলো কোনো কাজ করছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময়, আগামী ৫ ডিসেম্বর খালেদা জিয়ার স্বাস্থ্যের সত্যিকার অবস্থা দেশের মানুষ জানতে পারবে বলে আশা প্রকাশ করেন ফখরুল। তিনি বলেন, ৫ ডিসেম্বর আদালত রিপোর্ট চেয়েছেন। সারাদেশের মানুষ প্রত্যাশা করছে, হাসপাতাল কর্তৃপক্ষ সত্য কথাটা বলবেন এই দিন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি