৫ মে ২০২৬

খালেদা জিয়ার সাজা কমানোর সুযোগ আছে : আইনমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
খালেদা জিয়ার সাজা কমানোর সুযোগ আছে : আইনমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ফৌজদারী আইনে খালেদা জিয়ার সাজা কমানোর সুযোগ নেই তবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করলে বিবেচনা করার সুযোগ আছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দশজনকে মানবাধিকার পদক প্রদান অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়া সরকারের কাছে আবেদন না করা পর্যন্ত, মন্ত্রী হিসেবে এ নিয়ে কোনো মন্তব্য নয় জানিয়ে আইনমন্ত্রী বলেন, সরকার মানবাধিকার রক্ষায় বদ্ধপরিকর এবং সে অনুযায়ী কাজ করে যাচ্ছে। বাক প্রকাশে, মত প্রকাশে গণমাধ্যমের স্বাধীনতাই তার প্রমাণ।

মন্ত্রী বলেন, সরকারের অর্জন অনেক তবে চ্যালেঞ্জও রয়েছে। কোন অবস্থাতেই বিচারহীনতার সংস্কৃতি রাখতে চায় না সরকার। একই অনুষ্ঠানে মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, মানবাধিকর্মীরা রাষ্ট্রের সহযোগী হতে চায়। একইসঙ্গে রাষ্ট্র যেন নারীবৈরী ও মানুষের স্বার্থবিরোধী অপশক্তির সাথে আপোষ না করে সে আহ্বান জানান তিনি।

এদিকে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত বা সাজা কমিয়ে মুক্তি দেয়ার কোনো সুযোগ নেই। তারপরও আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার চাইলে বিষয়টি বিবেচনা করতে পারে।

মঙ্গলবার রাজধানীতে নিজ কার্যালয়ে সাজা স্থগিত করে বেগম জিয়ার মুক্তি চেয়ে তার আইনজীবীর দাবির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে এ কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, সাধারণত সাজা সাসপেন্ড করা হয় অনেকদিন সাজা খাটার পরে। সরকার বিশেষ বিবেচনায় এটা করে, করতে পারে। সে রকম কেস যদি তারা মেইক আউট করতে পারে, সেটা সরকারের ব্যাপার।

তিনি বলেন, জেলখানায় যারা থাকেন এবং বহুদিন কারাভোগ করেন ৪০১ ধারা অনুযায়ী তাদের নানাবিধ বিবেচনায় রিমিশন দেয়া হয় এবং অনেক সময় স্থগিতও করা হয়। কিন্তু তারা যদি প্রমাণ করতে পারেন কেস মেক আউট করতে পারেন সে ব্যাপারে সরকার দেখবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি