খালেদা জিয়ার প্যারোলো মুক্তিতে পরিবারের আপত্তি নেই
বাংলাপ্রেস ডেস্কঃ দীর্ঘদিন ধরে কারাগারে থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিতে সব রকমের চেষ্টা করে যাচ্ছে তার দল ও পরিবার। দলের নেতা ও পরিবারের সদস্যদের গত দুদিনের বক্তব্যে সেটিই স্পষ্ট হয়ে উঠেছে।
খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে বিএনপি নেতারা কার্যত দ্বিধাবিভক্ত। তবে খালেদা জিয়ার দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে তার প্যারোলে মুক্তির বিষয়ে আপত্তি নেই তার ভাই-বোনদের। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খালেদা জিয়াকে দেখে এসে একথা জানান তার ভাই-বোনেরা।
বিএনপি চেয়ারপারসনের বোন সেলিমা ইসলাম জানিয়েছেন, খালেদা জিয়ার শারিরীক অবস্থা প্রতিনিয়ত খারাপ হচ্ছে এবং সেজন্য তারা বিদেশে চিকিৎসার জন্য প্যারোলে হলেও তার মুক্তি চান তারা।
সেলিমা ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা চাচ্ছি সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করুক। যেভাবেই হোক, তাকে বিদেশে নেয়ার জন্য আমাদের অনুমতি দিক। প্যারোলে দিলেও দিতে পারে। কারণ তার (খালেদা) শারীরিক অবস্থা খুবই খারাপ।’
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক, ভাইরাল ছবি ঘিরে আলোচনা
সঙ্গীত একাডেমি