৫ মে ২০২৬

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৫:২৩ এএম
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন

বাংলাপ্রেস ডেস্ক:   বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ‘সংকটাপন্ন’ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন—এমন খবর উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। তারা গুরুত্বের সঙ্গে সংবাদটি প্রকাশ করেছে।

বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম  লিখেছে, ‘খুবই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি খালেদা জিয়া।’ শনিবার এএফপির বরাতে গালফ নিউজও একই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে।

এছাড়া পাকিস্তানের গণমাধ্যম ডন নিউজসহ বিভিন্ন নিউজ চ্যানেলে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।  ভারতের গণমাধ্যম এনডিটিভি একাধিক সংবাদ প্রকাশ করেছে। তারা শুক্রবার এক প্রতিবেদনের শিরোনাম করে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ‘সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি।’

এছাড়া টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমসসহ একাধিক ভারতীয় গণমাধ্যম গুরুত্বের সঙ্গে সংবাদটি প্রকাশ করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোট করে আরব নিউজ লিখেছে, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই ক্রিটিকাল।’ 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গত ৩ দিন ধরে একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। আর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাকে বিদেশে নেয়া হবে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার পরিবার এবং রাজনৈতিক সমর্থকরা দেশের জনগণকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি