৫ মে ২০২৬

খালেদা জিয়ার নির্দেশে নিপুণ রায় চৌধুরীর খাদ্য সামগ্রী বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
খালেদা জিয়ার নির্দেশে নিপুণ রায় চৌধুরীর খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাপ্রেস ডেস্ক : বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী অসহায় দুঃস্থ গরিব সাড়ে আটশ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

আজ মঙ্গলবার ঢাকা-৩ আসনের দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে তিনি এ খাদ্যসামগ্রী বিতরন করেন। দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি করা হয়।

নিপুণ রায় চৌধুরী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী গরিব দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি। দেশের সামর্থ্যবান মানুষদের বলব, অনুগ্রহ করে আপনারাও এই অসহায় মানুষের পাশে দাঁড়ান। ক্ষুধার জ্বালায় অনেক মানুষ কষ্ট পাচ্ছে।

তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নির্দেশ দিয়েছেন, সরকারের দিকে তাকিয়ে না থেকে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা তার নির্দেশ মেনে কাজ করছি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি