৫ মে ২০২৬

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অনশন কর্মসূচি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অনশন কর্মসূচি

বাংলাপ্রেস অনলাইন: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনের সামনে মাদুর বিছিয়ে দুই ঘণ্টার প্রতীক অনশনে বসেছেন দলটির নেতা-কর্মীরা। ঢাকা ছাড়া সারাদেশে মহানগর ও জেলা সদরে একযোগে এই কর্মসূচি চলছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন। ঢাকায় কেন্দ্রীয়ভাবে আজ বুধবার সকাল ১০টায় এই অনশন কর্মসূচি শুরু হয়। খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবি সম্বলিত ব্যানার এবং বিএনপিনেত্রীর বড় বড় ছবি নিয়ে নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, আহমেদ আজম খান, রুহুল আলম চৌধুরী, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম, আতাউর রহমান ঢালীসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি ২০ দলীয় জোটের নেতাকর্মীরাও এ অনশনে অংশ নিচ্ছেন। এদিকে কর্মসূচি ঘিরে সকাল থেকেই ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের গেইটের বাইরে বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হযেছে।

জিয়া এতিমখানা দুর্নীতি মামলার রায়ে পাঁচ বছরের সাজায় খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। তার মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান, প্রতীক অনশন, গণস্বাক্ষর সংগ্রহ ও স্মারকলিপি পেশের মত কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এর আগে গত ৯ জুলাই মহানগর নাট্যমঞ্চে সাত ঘণ্টা এবং ১৪ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে তিন ঘণ্টার প্রতীক অনশনে অংশ নেন বিএনপি নেতাকর্মীরা।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি