৫ মে ২০২৬

খালেদা জিয়ার মুক্তির দাবীতে ঝিনাইদহে বিএনপির মানবন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
খালেদা জিয়ার মুক্তির দাবীতে ঝিনাইদহে বিএনপির মানবন্ধন

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: জেলায় জেলায় কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে বৃহস্পতিবার ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে এক মানববন্ধন কর্মসুচি পালিত হয়। সকালে শহরের বার ভবনের সামনে সারা জেলা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকে।

মানববন্ধন কর্মসূচী থেকে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে শ্লোগান দেন। মানববন্ধন শেষে খালেদা জিয়ার মৃক্তির দাবীতে এক সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির আহবায়ক এড এস,এম মশিয়ার রহমান, সদস্য সচিব এড এম এ মজিদ, বিএনপি নেতা আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, এড মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, এনামুল হক মুকুল, আশরাফুল ইসলাম পিন্টু ও এড জিয়াউল ইসলাম ফিরোজ। বক্তাগন বলেন, গনতন্ত্রকে বন্দি রেখে স্বৈরাচার সরকার দেশে একদলীয় বাকশাল কায়েমের যে ষড়যন্ত্র করছে, তা এদেশের জনগত হতে দেবে না।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি