৪ মে ২০২৬

খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে ডাক্তার আনতে পারবে বিএনপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে ডাক্তার আনতে পারবে বিএনপি
বাংলাপ্রেস ডেস্ক: খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএনপি যদি বিদেশ থেকে ডাক্তার আনতে চায়, তবে আনতে পারবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবিতে বিএনপির গণঅনশন কর্মসূচির মধ্যে সকালে আখাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, আইনে যা আছে, তার বাইরে গিয়ে সরকার কিছু করবে না। দেশের আইনে যা করা সম্ভব খালেদা জিয়ার জন্য তা করা হচ্ছে। তবে বিএনপি যদি মনে করে, বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করাবে, সেক্ষেত্রে সরকারের বাধা থাকবে না। এদিকে, সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অনশন কর্মসূচিতে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি আদায়ে কর্মীদের সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকার আহ্বান জানান নেতারা। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি