৫ মে ২০২৬

খালেদা জিয়ার জামিন শুনানি আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
খালেদা জিয়ার জামিন শুনানি আজ

বাংলাপ্রেস ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আজ রোববার হাইকোর্টে শুনানি হবে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে রোববারের কার্যতালিকায় আবেদনটি এক নম্বরে রাখা হয়েছে।

উচ্চ আদালতে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির আগের দিন গতকাল শনিবার রাতে চার ঘণ্টা বৈঠক করেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা।

জামিন পেলে অসুস্থ খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাবেন বলে আবেদনে বলেছেন দলীয় নেতা ও আইনজীবীরা। এ পরিস্থিতিতে সবার চোখ থাকবে আজ উচ্চ আদালতের দিকে। বিএনপি নেতা ও আইনজীবীরা আশা করছেন, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা বিবেচনা করে উচ্চ আদালত তাকে জামিন দেবেন। অন্যদিকে পর্দার আড়ালে রাজনৈতিক সমঝোতা হয়ে থাকলে তারও একটি ‘প্রভাব’ এতে পড়তে পারে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্নেষকরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক একটি মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখা হয়েছে। অতীতে অনেক রাজনীতিবিদ অসুস্থতাজনিত কারণে জামিন পেয়েছেন।

তিনি আশা করেন, দেরিতে হলেও খালেদা জিয়া সুবিচার পাবেন। দেশের মানুষেরও প্রত্যাশা, জামিন নিয়ে তিনি উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশে যাওয়ার বিষয়টি দল ও পরিবার সিদ্ধান্ত নেবে। তবে তারা আবেদনেও বিষয়টি উপস্থাপন করবেন।

অপর আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়া জামিন পাবেন বলে তারা আশাবাদী। একজন বয়স্ক নারী হিসেবে মানবিক কারণে দেশের মানুষও খালেদা জিয়ার জামিন চায়।

তবে দুদকের আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম বলেন, শুনানিতে তারা কোনো ছাড় দেবেন না।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ২০১৮ সালের ২৯ অক্টোবর সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি