১৮ জুন ২০২৬

খালেদা জিয়ার চিকিৎসা ও জীবন গভীর সংকটে : রুহুল কবির রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
খালেদা জিয়ার চিকিৎসা ও জীবন গভীর সংকটে : রুহুল কবির রিজভী

বাংলাপ্রেস ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ষড়যন্ত্রে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও জীবন গভীর সংকটের দিকে ঠেলে দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

খালেদা জিয়ার অসুস্থতার কথা তুলে ধরে রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থতার কারণে গতকাল (বুধবার) আদালতে হাজির হতে পারেননি। নজীরবিহীনভাবে তাকে কারাগারে অস্বাস্থ্যকর পরিবেশে আটকে রাখা হয়েছে। এ আটকে রাখার পেছনে কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রতিহিংসা পূরণের সাধ মেটানো হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা দেয়া হচ্ছে না জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে কোনো আবেদনই কারা কর্তৃপক্ষ রক্ষা করেনি, বরং সরকারের প্ররোচনা কারা কর্তৃপক্ষ বেগম জিয়ার অসুস্থতাকে আরও অবনতির দিকে ঠেলে দেয়ারই চেষ্টা করেছে। চিকিৎসা শেষ না হতেই হাসপাতাল থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে কারাগারে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি