খালেদা জিয়ার বাসায় ৯ জন করোনা আক্রান্ত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় ৯ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। রোববার (১১ এপ্রিল) বিকেলে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, খালেদা জিয়া বাসাতেই চিকিৎসা নেবেন। এর আগে খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তার আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়৷
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা নিশ্চিত হয়েছি যে, আইসিডিডিআর,বিতে করা নমুনা পরীক্ষায় খালেদা জিয়ার করোনা পজিটিভ এসেছে। তবে এখন পর্যন্ত তার কোনো শারীরিক উপসর্গ নেই। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। ব্যক্তিগত চিকিৎসকরা ইতোমধ্যে তার চিকিৎসা শুরু করেছেন বলেও জানান মির্জা ফখরুল৷
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ ব্যয় বাড়ল ৮৪৭ কোটি টাকা
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি