খালেদা জিয়ার বাইপাস সার্জারি দরকার, দেশে ‘সম্ভব নয়’
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: লিভার জটিলতার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাইপাস সার্জারি প্রয়োজন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, এই চিকিৎসা দেশে সম্ভব নয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়া গুলশানের বাসায় ফেরেন। পরে তার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জাহিদ হোসেন।
তিনি জানান, গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। পরে সেখানে তাকে ভর্তি করানো হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। এ ছাড়া দেশের বাইরে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে সমন্বয় করেন। ওনার আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হার্টের সমস্যা রয়েছে। ওনার হার্টে এখনো দুটি ব্লক আছে। ওনার পোর্টাল ব্লাড পেশার কমানোর জন্য একটা বাইপাস সার্জারি দরকার।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আরও জানান, এই বাইপাস সার্জারি বাংলাদেশে যেমন হয় না, তেমনি আশপাশের অনেক দেশে হয় না। সেজন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনাকে অ্যাডভান্স সেন্টার অব কিডনি অ্যান্ড ইউরোলজিতে নেওয়ার পরামর্শ দিয়েছেন। এখন বাসায় রেখে আগের মতো ওনাকে চিকিৎসা দেওয়া হবে। এ জন্য মেডিক্যাল বোর্ডের পরামর্শে ওনাকে বাসায় আনা হয়েছে। এখন উপসর্গগুলো নিরসন করে ওনার চিকিৎসা করা হচ্ছে।
খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন উল্লেখ করে এই চিকিৎসক বলেন, ‘উনি আপনাদের (সাংবাদিক) মাধ্যমে দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।’
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
৩ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি