১৯ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার আদর্শেই বিএনপির পথচলা: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৫২ পিএম
খালেদা জিয়ার আদর্শেই বিএনপির পথচলা: রিজভী

বাংলাপ্রেস ডেস্ক:  বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবীর রিজভী বলেছেন, গণতন্ত্রের মাতা ও আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা। খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (১৮ আগস্ট) মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং দলের স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

রিজভী বলেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে, জাতীয়তাবাদ থাকবে, ততদিন দেশনেত্রী খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ 

তিনি বলেন, খালেদা জিয়া শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয় এবং দেশের জন্য নিজের ও পরিবারের নিরাপত্তা, সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হয়। তিনি বলেন, ১৯৭১ সালে নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তাকে উপেক্ষা করে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। একইভাবে দেশনেত্রী খালেদা জিয়াও দুই দফায় তিন দশকেরও বেশি সময় রাজপথে আপসহীন সংগ্রাম করেছেন।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি