খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে : মির্জা ফখরুল
রাজনীতি ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন-'খালেদা জিয়ার নেতৃত্বকে ভয় পায় বলেই, তাকে সুপরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে'।
বুধবার (২০ মার্চ) রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, রাজধানীর বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন বিএনপির নেতারা।
এ সময় বেগম জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ জানান তারা। মির্জা ফখরুল বলেন, চিকিৎসা না দিয়ে, খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। এছাড়া নিরাপদ সড়কের জন্য ছাত্রদের আন্দোলন যৌক্তিক বলে মনে করে বিএনপি। এজন্য এতে সমর্থনও জানান বিএনপি নেতারা। বিএনপি নেতারা বলেন, সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ সড়ক আন্দোলনে নেমেছে ছাত্ররা। কোথাও দেশের মানুষ নিরাপদ নয়। স্কুল ছাত্রদের নিরাপদ সড়কের আন্দোলনের সময় সরকারের প্রতিশ্রতি বাস্তবায়ন না হওয়ায় দুর্ঘটনা বাড়ছে।
এদিকে, কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, মহাসড়কের অব্যবস্থাপনার জন্য সরকারকেই দায়ী করেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ
সঙ্গীত একাডেমি