খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে: বিএনপি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: খালেদা জিয়ার দুই বছর কারাবাস উপলক্ষে আয়োজিত সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়াকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে। এটাই এখন বিএনপির প্রধান লক্ষ্য।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিএনপির নয়াপল্টনস্থ প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ থেকে তিনি একথা বলেন।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি।
সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব আরো বলেন, এ সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে। ক্ষমতা থেকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যথায় জনগণের উত্তাল তরঙ্গে সব ভেসে যাবে।
সমাবেশে থেকে মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৫ ফেব্রুয়ারি সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি