৪ মে ২০২৬

খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে : মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে : মির্জা ফখরুল

বাংলাপ্রেস অনলাইন : বর্তমান সরকার মানুষের সব অধিকার দখল করেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে মুক্তি দিতে এ সরকারকে বাধ্য করতে হবে। এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে নির্বাচন পরিচালনা করতে সরকারকে বাধ্য করতে হবে।

আজ বুধবার দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব মন্তব্য করেন।বিএনপির কারাবন্দি চেয়ারপারসনের ৭৪তম জন্মদিন উপলক্ষে এবং তার কারামুক্তি, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, এক-এগারোর অবৈধ সরকার খালেদা জিয়াকে কারাবন্দি করেছিল। তারা তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। সেই সরকারের চেয়েও খারাপ বর্তমান ফ্যাসিস্ট সরকার।তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। গণতন্ত্রকে মুক্ত করার জন্য, দেশের মানুষের অধিকারকে পুনরায় ফিরিয়ে আনার জন্য আমাদের প্রাণ বাজি রেখে লড়াই করতে হবে। এ সংগ্রামে আমাদের জয়ী হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

বাংলাপ্রেস /এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি